০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস-ধৃষ্টতা সহ্য করা হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • Reporter Name
  • Update Time : ০১:২১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৬ Time View

যশোর প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ সন্ত্রাস করবে, তা কোনোভাবেই হতে দেওয়া হবে না। ছাত্র রাজনীতির নামে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বা ছাত্রদলের ব্যানারে থেকে কেউ এমন ধৃষ্টতা দেখালে তা সহ্য করা হবে না। অতীতে ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করত, এখন ছাত্রদল সেটি করতে পারবে না।’

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে সরকারি ও বেসরকারি কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ-উপাধ্যক্ষ এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘অতীতে নিয়োগ প্রক্রিয়ায় লাখ লাখ টাকা লেনদেন হয়েছে। সেই সময়ের জনপ্রতিনিধিরা ভাগ পেয়েছেন। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যতদিন তারেক রহমান প্রধানমন্ত্রী আছেন, আর যতদিন আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে আছি, ততদিন কোনো নিয়োগ প্রক্রিয়ায় এক টাকারও লেনদেন হবে না।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনৈতিক মতাদর্শের বহিঃপ্রকাশের সুযোগ নেই।

অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী থেমে থাকবে না, তার দায়িত্ব নেওয়া হবে।’

পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। আগামীতে আন্তঃকলেজ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ রয়েছে।’

প্রতিমন্ত্রী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ বজায় রাখার পাশাপাশি প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ, জাতীয় দৈনিকে প্রকাশক শান্তনু ইসলাম সুমিত এবং নতুনহাট পাবলিক কলেজের সভাপতি এ কে শরফুদ্দৌলা ছোটলু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস-ধৃষ্টতা সহ্য করা হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

Update Time : ০১:২১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬