০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৮ Time View

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে আবদুস সামাদ প্রকাশ সামাদ ডাক্তার নামে এক জামায়াত নেতার বাড়িতে সরকারি চাল মজুদ করার অভিযোগ ওঠেছে।

শনিবার স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে বিকালে উপজেলা প্রশাসন ৯৯ বস্তা চাল জব্দ করে। অভিযুক্ত আবদুস সামাদ সুবর্ণচর উপজেলার ১নং চরজববার ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমির।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বিগত অনেক দিন পর্যন্ত ইমানআলী বাজার সংলগ্ন জামায়াত নেতা সামাদের বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হয়। সরকারি চালগুলো তিনি বিভিন্ন লোকজনের কাছ থেকে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। খবর পেয়ে স্থানীয় লোকজন তার বাড়িতে গেলে দেখতে পান একটি কক্ষে সরকারি চালের প্রায় ৯৯ বস্তা মজুদ রয়েছে। এক পর্যায়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়ে। পরে বিষয়টি সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও চরজব্বার থানায় অবহিত করা হয়। কিন্তু সকালে বিষয়টি প্রশাসনকে জানালেও দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার পর থেকে জামায়াত নেতা সামাদ গা-ঢাকা দিয়েছে।

এ ঘটনায় জামায়াত নেতা আবদুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চালগুলো তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে এসব চাল ক্রয় করেছেন। এর বাইরে তিনি আর কোন কথা বলতে রাজি হননি।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছে। আবদুস সামাদের বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল পাওয়া গেছে। আপাতত চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি যথাযথ কাগজপত্র দেখাতে পারলে তার চাল ফেরত দেওয়া হবে, অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

Update Time : ০৮:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬