সবুজদিন ডেস্ক।।
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে একাধিক মামলার আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে আজ (সোমবার, ৪ মে) ভোরে বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় ইটভাটার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানা যায়।
এ সময় ০২টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়| এছাড়াও আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়। এরপর উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আইনানুগ কার্যক্রম এবং আটককৃত আসামির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়|
Reporter Name 























