০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন, পুত্রবধূসহ গ্রেফতার ৩

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১২২ Time View

সবুজদিন রিপোর্ট।।

গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন করায় পুত্রবধূসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভেই শাশুড়ি আছমা আক্তারকে খুন করেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন পুত্রবধূ আরিফা আক্তার।

মঙ্গলবার গভীর রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

গ্রেফতার আসামিরা হলেন- আছমা আক্তারের পুত্রবধূ আরিফা আক্তার (২৬), পিরুজালী আলিমপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে উজ্জ্বল হোসেন (৪৬) ও মধ্যপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৪৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, প্রাথমিকভাবে নিহতের পুত্রবধূ আরিফা আক্তার দাবি করেন—গভীর রাতে তাদের বাড়িতে ডাকাত দল হানা দেয় এবং ডাকাতদের হামলায় তার শাশুড়ির মৃত্যু হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্তে নামে পুলিশের একটি চৌকস টিম। প্রাথমিক তদন্তে আরিফা আক্তারের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আছমা আক্তার নিজেই হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন এবং ঘটনায় জড়িত আরও দুজনের নাম প্রকাশ করেন। রাতেই অভিযান চালিয়ে তাদেরও আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

জয়দেবপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) নয়ন কুমার কর জানান, ডাকাতির ঘটনায় পুত্রবধূ আছমা আক্তারের আচরণ সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করে এবং ৩ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পত্রিকা: ‘দ্বিপক্ষীয় বৈঠকের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর’

ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন, পুত্রবধূসহ গ্রেফতার ৩

Update Time : ০৭:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬