০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়াবেটিস রোগীরা কি কাঁঠাল খেতে পারবেন?

  • Reporter Name
  • Update Time : ১২:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৬ Time View

লাইফস্টাইল ডেস্ক

ডায়াবেটিস রোগীর জন্য কাঁঠাল সম্পূর্ণ নিরাপদ নয়। কাঁঠালের গ্লাইসেমিক ইনডেক্স মাঝারি (৫০-৬০) হলেও এতে শর্করা বা কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি নির্দিষ্ট পরিমাণে খাওয়া উচিত।
ডায়াবেটিস রোগীর জন্য কাঁঠালের প্রভাব ও গ্রহণের কিছু নিয়ম রয়েছে। এর মধ্যে রক্তে সুগার বৃদ্ধি একটি। কাঁঠালে থাকা কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। তাই একসঙ্গে অনেক কাঁঠাল খাওয়া একদমই উচিত নয়। সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা একবারে সর্বোচ্চ ৫০-৭৫ গ্রাম (অর্থাৎ মাঝারি আকারের ২ থেকে ৩ কোয়া) কাঁঠাল খেতে পারেন।

আর একসঙ্গে না খেয়ে সারা দিনে বিরতি দিয়ে কাঁঠাল খেতে পারেন। এতে কোনো সমস্যা হবে না। এতে রক্তে সুগার হঠাৎ করে বেড়ে যায় না।
কাঁঠালে প্রচুর ফাইবার বা আঁশ থাকে, যা হজম প্রক্রিয়াকে ধীর করে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। কাঁঠালে উচ্চ পটাশিয়াম ও ভিটামিন ‘সি’ থাকে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ ভূমিকা রাখে।

তবে পাকা কাঁঠালের চেয়ে কাঁচা কাঁঠাল ডায়াবেটিস রোগীর জন্য বেশি উপকারী। এতে ক্যালোরি ও গ্লাইসেমিক ইনডেক্স পাকা কাঁঠালের চেয়ে কম থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডায়াবেটিস রোগীরা কি কাঁঠাল খেতে পারবেন?

Update Time : ১২:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬