বিনোদন প্রতিবেদক
ঈদের নাটক মানেই প্রেম, পরিবার আর আবেগের মিশেল। তবে এবার সেই পরিচিত আবহে যুক্ত হচ্ছে রহস্য ও চমক।
আসছে ঈদে দর্শকদের জন্য বিশেষ নাটক ‘কসম’ নিয়ে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোভান ও তটিনী। এটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন।
গল্পে দেখা যাবে, প্রেমিকা তটিনীর জীবন বাঁচাতে এমন এক কসম নেন প্রেমিক জোভান, যার পরিণতিতে জন্ম নেয় অপ্রত্যাশিত এক ঘটনার। পারিবারিক টানাপোড়েন আর প্রেমের জটিল সমীকরণ মিলিয়ে নাটকটি এগোবে একাধিক মোড় ঘুরে।
নির্মাতা জানিয়েছেন, গল্পের ভেতরে ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে নানা বাঁক, যেখানে প্রেম ও পরিবারের সংঘাত দর্শকদের আবেগে নাড়া দেবে।
Reporter Name 

























