০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’

  • Reporter Name
  • Update Time : ০২:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০ Time View

বিনোদন প্রতিবেদক

রাইসা গ্রামের মধ্যবিত্ত ঘরের সাধাসিধে মেয়ে। একটু চাপা স্বভাবের কারণে সবার সঙ্গে খুব সহজেই মিশতে পারে না। অপরদিকে পার্থ যে কিনা সম্ভ্রান্ত যৌথ পরিবারের ছেলে। পার্থর মা-বাবা, ছোট ভাই-বোন সবাই খুবই মিশুক।
মূলত দুটো উল্টো চরিত্রে মানুষকে মুখ্য করে তৈরি হলো ঈদের বিশেষ নাটক ‘জখম’। এটির চিত্রনাট্য লিখে নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। সদ্য শুটিং হওয়া এই নাটকের দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফিতে ছিলেন কামরুল ইসলাম শুভ। আর এতে প্রধান দুই চরিত্র, অর্থাৎ রাইসা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে তৌসিফ মাহবুব।
‘জখম’র গল্প প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, ‘এটা মূলত প্রতিশোধের গল্প। যদিও গল্পের পুরোটাজুড়ে থাকছে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে, সংসার, সমাজ ও নিগ্রহের চিত্র। এটা আসলে ছোট পর্দার নির্মাণ হলেও ক্যানভাসটা বেশ বড়।’
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের রোজার ঈদে ২০টি বিশেষ নাটকের আয়োজন করেছে সিএমভি। ‘জখম’ সেই তালিকার অন্যতম নির্মাণ। যা মুক্তি পাচ্ছে ঈদে, প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
‘জখম’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, ইশরাত অতিথি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’

Update Time : ০২:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬