১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে লাশ গুমের চেষ্টা, মাইক্রোবাস চালক আটক

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে নির্জন স্থানে বৃদ্ধের লাশ গুমের চেষ্টাকালে এক মাইক্রোবাস চালককে আটক করেছে স্থানীয়রা। আজ বুধবার সকালে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে।

পরে উত্তেজিত জনতা চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটককৃত চালক মনির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগদি এলাকার পাঁচদোনা-টঙ্গি সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চালককে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে চালককে হেফাজতে নেয় এবং বৃদ্বকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মনির হোসেন দাবি করেন, গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার-পাঁচজন ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় তার গাড়িতে তুলে দেয়। তাদের কথায় তিনি ওই বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশে গাড়িতে নিয়ে আাসেন। তবে পথে পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

খবর পেয়ে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেন।

নরসিংদী জেলা পিবিআই এর ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে লাশ গুমের চেষ্টা, মাইক্রোবাস চালক আটক

Update Time : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬