০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে সড়কে ঝরল ৩ প্রাণ

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৯৮ Time View

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), একই গ্রামের সেকেনের ছেলে মনির হোসেন (২৭) ও বাবলু হোসেন (৩৫)।
আহতরা হলেন- ইজিবাইক চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে লালপুর থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ঈশ্বরদীর উদ্দেশে যাচ্ছিল। এ সময় উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ইজিবাইকের একযাত্রী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে গুরুতর অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালকসহ আরও দুজনের মৃত্যু হয়। বর্তমানে আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

নাটোরে সড়কে ঝরল ৩ প্রাণ

Update Time : ০১:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬