সবুজদিন রিপোর্ট।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোররাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর তারা হুমায়ুন কবিরের কক্ষে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ ও হাত বেঁধে ফেলেন। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের বিষয়ে জানতে চাইলে পরিবারের সদস্যরা ভয়ে ঘরে থাকা প্রায় দুই লাখ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার তাদের হাতে তুলে দেন। এরপর ফজরের আজানের সময় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সিসিটিভি ফুটেজসহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা যাচ্ছে না। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।
Reporter Name 





















