১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ১৮ দিন পর শ্মশানঘাটে মিলল রাজমিস্ত্রির মরদেহ

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১১৮ Time View

অনলাইন ডেস্ক

নওগাঁর বদলগাছী উপজেলায় কাজ করতে এসে নিখোঁজ হওয়া এক রাজমিস্ত্রির মরদেহ ১৮ দিন পর একটি শ্মশানঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রামের মরাপুতি শ্মশানঘাটের একটি আমগাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম নয়ন কুমার মহন্ত (২৪)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত প্রদীপ চন্দ্র মহন্তের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চকবেনী গ্রামের আদিবাসী শ্মশানঘাট এলাকায় অজিত নামে স্থানীয় এক ব্যক্তি একটি আমগাছের সঙ্গে হেলান দিয়ে একজনকে বসে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি কাছে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন। পরে পুলিশকে জানানো হলে সন্ধ্যায় বদলগাছী থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৮ দিন আগে নয়ন কুমার মহন্ত বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মীর মহিউদ্দিন আলমগীরের পারিবারিক কবরস্থান মেরামতের কাজে আসেন। সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি তার পরিবারকে জানানো হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লোকমারফত নয়নের পরিবার জানতে পারে যে চকবেনী শ্মশানঘাটে নয়নের মরদেহ পড়ে আছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

নিখোঁজের ১৮ দিন পর শ্মশানঘাটে মিলল রাজমিস্ত্রির মরদেহ

Update Time : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬