০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইরান

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক

নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। দেশটি আগামী ৩০ মে পর্যন্ত স্টিল স্ল্যাব ও শিট রপ্তানি নিষিদ্ধ করেছে।

সোমবার (২৭ এপ্রিল) টিআরটি ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক নির্দেশনায় ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর দেশের স্টিল শিল্পে চাপ সৃষ্টি হয়েছে। এজন্য আগামী ৩০ মে পর্যন্ত স্টিল স্ল্যাব ও শিট রপ্তানি বন্ধ রাখা হবে।

এর আগে, ইরানের স্টিল উৎপাদকদের সংগঠনের এক কর্মকর্তা জানান, জরুরি ভিত্তিতে স্টিল স্ল্যাব ও হট-রোলড শিট আমদানির পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আগামী দুই মাসের জন্য কাঁচামালের চাহিদা সতর্কভাবে ব্যবস্থাপনার আহ্বানও জানিয়েছেন।

এদিকে, ইরান যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী এ বৈঠকে সভাপতিত্ব করবেন। আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার একটি জরুরি প্রতিক্রিয়া কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন। তিনি ট্রেড ইউনিয়নের সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় বলেন, “আগামীকাল আমি কোবরা বৈঠকে সভাপতিত্ব করব।” বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিরাও থাকবেন। সংকটে কর্মজীবী মানুষের পাশে থাকতে করণীয় নির্ধারণ করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, পাকিস্তান ও ওমান সফরের পর এবার রাশিয়ায় গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ায় নেমেই যুক্তরাষ্ট্রকে এক হাত নিয়েছেন তিনি। স্থানীয় সাংবাদিকদের আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।

আরাগচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফারসি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
রাশিয়ায় সাংবাদিকদের তিনি আরও বলেন, কোন কোন শর্তসাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে, সেটি নিয়েও কথা হয়েছে। বর্তমানে ইরানের হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়টিরও উল্লেখ করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক ইস্যু এবং ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে এই প্রণালিতে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইরান

Update Time : ০৭:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬