০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের ওপর হামলা

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৩০ Time View

প্রতিবেদক, পঞ্চগড়।।

পঞ্চগড়ের বোদা উপজেলায় পেট্রোল পাম্পে দায়িত্বরত অবস্থায় মিজানুর রহমান মিজান নামে এক পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ওই পুলিশ সদস্য বর্তমানে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার তিশা এন্ড তন্নী পেট্রোল পাম্পে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, আহত ওই পুলিশ সদস্য মিজান বোদা থানা পুলিশের গাড়ির ড্রাইভার ছিলেন।
বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
ওসি বলেন, বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত তিশা এন্ড তন্নী পেট্রোল পাম্পে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এসময় মিজান তেল দেয়ার অবস্থার ভিডিও ধারণ করার সময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে তাকে মারধর করে। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দ্রুত খবর পেয়ে থানা পুলিশের আরো সদস্য ঘটনাস্থলে গিয়ে মিজানকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বর্তমানে গুরুতর আঘাত পেয়ে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় হামলাকারিদের শনাক্ত করে গ্রেফতারসহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে উপজেলার জান্নাত পেট্রোল পাম্পে লাইন নিয়ে মোটরসাইকেল আরোহীদের ধস্তাধস্তির ঘটনা ও সোনার বাংলা পেট্রোল পাম্পে জ্বালানি তেল না থাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের ওপর হামলা

Update Time : ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬