০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন মেসি-সুয়ারেজদের কোচ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৭ Time View

স্পোর্টস ডেস্ক

হঠাৎ করেই ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাভিয়ের মাসচেরানো। গতকাল মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের দায়িত্ব ছাড়ার কথা জানান তিনি।

মাসচেরানোর পদত্যাগের কথা গতকাল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। এক বিবৃতিতে মেজর লিগ সকারের (এমএলএস) এই ক্লাবটি বলেছে, ‘ব্যক্তিগত কারণেই প্রধান কোচের দায়িত্ব সরে দাঁড়িয়েছেন মাসচেরানো।’

তবে আর্জেন্টাইন এই কোচ আগেই পদত্যাগের কথা জানিয়েছিলেন বলে জানা গেছে। সূত্রের বরাতে ইএসপিএন বলেছে, ‘গত শনিবার নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পরই ক্লাব কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন মাসচেরানো। আপাতত দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন গিলের্মো হোয়োস। এর আগে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে ছিলেন হোয়োস।’

২০২৪ সালের শেষ দিকে মায়ামির কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মাসচেরানো খুব অল্প সময়েই দলকে সাফল্যের পথে নিয়ে যান। তার অধীনে লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি ২০২৫ সালে জেতে মর্যাদাপূর্ণ এমএলএস কাপ, যা ক্লাব ইতিহাসের অন্যতম বড় অর্জন।

পদত্যাগের ঘোষণা দিয়ে মাসচেরানো বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা একসঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি, যা সবসময় মনে থাকবে।’

তিনি আরও বলেন, ‘এই ক্লাবের প্রথম শিরোপা আমার জীবনের বিশেষ স্মৃতি হয়ে থাকবে।আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও দলটি আরও বড় সাফল্য অর্জন করবে।’

ক্লাবের মালিকপক্ষও মাসচেরানোর অবদানকে সম্মান জানিয়েছে। জর্জ মাস বলেন, ‘মাসচেরানো সবসময় আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবেন। তার নেতৃত্বে আমরা অসাধারণ সাফল্য পেয়েছি।’

প্রসঙ্গত, মাসচেরানো এক সময় মেসির সতীর্থ ছিলেন। আর্জেন্টিনা ও বার্সেলোনায় একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন দুজনে। দীর্ঘ দেড় বছরে ইন্টার মায়ামি মাসচেরানোর অধীনে ৬৭ ম্যাচ খেলেছে। জিতেছে ৩৮ ম্যাচ। ১৫ ম্যাচ ড্র করেছে ও হেরেছে ১৪ ম্যাচ।

এবারের এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তিন নম্বরে ইন্টার মায়ামি। ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও ১ হারে ১২ পয়েন্ট এখন মেসি-সুয়ারেজদের। ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল। দুইয়ে থাকা শিকাগোর পয়েন্ট ১৩। প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করেছেন মেসি-সুয়ারেজদের কোচ

Update Time : ১২:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬