নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ নগরীর সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব। রাতের আঁধারে নীরবে ঘরে ঘরে গিয়ে তিনি পৌঁছে দিয়েছেন ঈদের সামগ্রী।
নারায়ণগঞ্জ নগরীর মিশন পাড়া ও ব্যাংল কলোনি এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের প্রায় পাঁচশ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়, যাতে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন তারা।
Reporter Name 
























