০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৩৮ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় খুলনা জেলা পরিষদের উদ্যোগে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের অনুমোদনপত্র হস্তান্তর এবং ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসিউজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্পের বরাদ্দের চিঠি হস্তান্তর করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীর মাঝে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য পাইকগাছা ও কয়রায় দু-উপজেলায় প্রায় ৩ কোটি টাকার সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের অনুমোদনপত্র হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, এস এম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকি, জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, জেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বাবলু, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, জেলা যুবদলের সদস্য পীর আলী, সোহেল রানা তুহিন, জেলা জাসাস যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Update Time : ০২:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬