পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা পৌরসভা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে
পৌর এলাকায় বহনযোগ্য পয়ঃবর্জ্য পরিশোধনাগার প্রযুক্তি স্থাপনের লক্ষ্যে নির্বাচিত স্থান
পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৮ নং ওয়ার্ডে এ কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত
ছিলেন, পৌর সদস্য ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা
লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে প্রকল্পের বাস্তবায়ন সম্ভাবনা, কারিগরি দিক ও পরিবেশগত বিষয়সমূহ
পর্যালোচনা করা হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের মধ্যে এ প্রযুক্তি স্থাপনের কাজ সম্পন্ন
হওয়ার আশা করা হচ্ছে। জোহকাসো প্রযুক্তি স্থাপিত হলে পৌরসভার পয়ঃবর্জ্য সঠিকভাবে
পরিশোধন নিশ্চিত হবে, যার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে বলে
জানান তারা।
এ প্রকল্প বাস্তবায়নের ফলে পৌর এলাকায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব
নগরীতে পরিনত হবে।
০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় জোহকাসো পয়ঃবর্জ্য পরিশোধনাগার স্থাপনের স্থান পরিদর্শন
-
Reporter Name - Update Time : ০৯:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- ৩৪৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ

























