১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৪ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

নতুন কুঁড়ি স্পোর্টসের খুলনা জেলা পর্যায়ে পাইকগাছা উপজেলা থেকে বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদ ও সংগঠকদের সংবর্ধনা এবং ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।

১১ জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ওয়াসিউজ্জামান চৌধুরী।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামিলুর রহমান রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার সদস্য জিএম মিজানুর রহমান, ক্রীড়া সংস্থার কোচ কামরুজ্জামান জনি, শাহিনুর রহমান রঞ্জু, অ্যাডভোকেট মনজুরুল ইসলাম, মারুফ আহমেদ, রমজান হোসেন, শামিম মোর্শেদ, রাজু আহমেদ, মিন্টু কুমার শাহা, মোঃ জলিল, আব্দুল বাশার, নাদিম আহমেদসহ ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক,খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীরা।

অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়া ১৪ জন খেলোয়াড়, সাঁতারে প্রথম স্থান অর্জনকারী দুই নারী ও একজন পুরুষ, দ্বিতীয় স্থান অর্জনকারী একজন নারী, ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জনকারী একজন পুরুষ, তৃতীয় স্থান অর্জনকারী একজন নারী, লং জাম্পে প্রথম স্থান অর্জনকারী একজন নারী, মার্শাল আর্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী নারী-পুরুষ ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে

পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান

Update Time : ০৭:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬