০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ২ Time View

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিরিঞ্চি পদ মন্ডল (১০৫) উপজেলার লতা ইউনিয়নের পুতুলখালী গ্রামের মৃত মহেন্দ্র কুমার মণ্ডলের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বাহিরবুনিয়া গ্রামে মুনছুর সরদারের বাড়ির পাশে বেতাঙ্গী নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা থানায় খবর দিলে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ছেলে উজ্জ্বল মন্ডল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার রাত ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসলে পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা মরদেহ শনাক্ত করেন।

​পুলিশ ও পারিবারিক সূত্রের ধারণা, বার্ধক্যজনিত ও মানসিক সমস্যার কারণে রাতে নদীর পাড় দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন।​ পাইকগাছা থানা পুলিশ সুরতহাল ও প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিন মামলায় শিল্পী মমতাজের হাইকোর্টে জামিন

পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

Update Time : ০৩:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬