পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, থানার এসআই আতিকুর রহমান।
সুন্দরবন সুরক্ষা প্রকল্পের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, রুপান্তরের প্রকল্প কর্মকর্তা সাকী রেজওয়ানা ও মনিটরিং অফিসার দীপ সাহা। বক্তব্য রাখেন জার্নালিজম ফর সুন্দরবন এর যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ফোরামের সদস্য সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, এইচএম শফিউল ইসলাম, শিক্ষক নাহিদা আক্তার, রবিউল ইসলাম, এনজিও প্রতিনিধি মুক্তা বিশ্বাস, নাসরিন সুলতানা, রোজিনা খাতুন, ইয়ুথ ফর সুন্দরবন এর কৃষ্ণা চক্রবর্তী, রেশমা সুলতানা, ফয়সাল সরদার, আলিফা খাতুন, তানিয়া রহমান, তানজিলা, রুমানা ও গনি।
কর্মশালায় সুন্দরবন সুরক্ষা প্রকল্পের কার্যক্রম প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন প্লাস্টিক ও পলিথিন দূষণের কারণে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীব বৈচিত্র্য আজ হুমকির মুখে পড়েছে। দূষণ প্রতিরোধে প্রকল্পের পক্ষ থেকে সুন্দরবন সংলগ্ন এলাকায় পরিবেশ বান্ধব ১০ হাজার পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে। ১৭ টি উপজেলায় ১৭ টি ইয়ুথ ফর সুন্দরবন ফোরাম রয়েছে। ২০২৪ সাল থেকে ৫৩০ জন যুব জনসচেতনতায় কাজ করছে। বর্জ্য ব্যবস্থাপনার উপর তাদের কে উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা, বাজার কমিটি, ব্যবসায়ী ও সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবীদের সাথে মতবিনিময় করা হয়েছে। জেলায় ২৫ সদস্যের শক্তিশালী সাংবাদিক ফোরাম রয়েছে। ফোরামের প্রতিটি সদস্য প্লাস্টিক ও পলিথিন দূষণ এবং প্রতিরোধ সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন প্রকাশ সহ নানা ভাবে ভুমিকা রাখছে। এছাড়া প্রকল্পের আওতায় প্রতিবছর সুন্দরবন দিবস এবং পরিবেশ দিবস পালন সহ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী বক্তারা দৈনন্দিন জীবনে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার পর্যায় ক্রমে কমিয়ে আনতে পলিথিন ও প্লাস্টিকের বিকল্প চিন্তা এবং পরিকল্পনা গ্রহণ এবং আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।
Reporter Name 






















