০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে পাল্টে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি!

  • Reporter Name
  • Update Time : ০৫:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ২ Time View

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে অবশেষে সেশাল মিডিয়ায় পরিচিতিতেও বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এতদিন তার ফেসবুক ও এক্স প্রোফাইলে ‘সিএম’ বা চিফ মিনিস্টার লেখা থাকলেও, শনিবার(৯ মে) দুপুরের পর সেই পরিচিতিতে আসে পরিবর্তন।

ইংরেজিতে নতুন পরিচিতিতে যা লেখা হয়েছে তার অর্থ হলো, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন, এবং পশ্চিমবঙ্গের ১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী। রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়ের পর ১৮তম বিধানসভা এদিন গঠনই হয়েছে।

আর তার পরই এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, ভোটের ফল প্রকাশের পর থেকেই নিজের পরাজয় মানতে নারাজ ছিলেন মমতা।

৪ তারিখ ফল ঘোষণা হয়, আর ৫ মে কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক করে মমতা স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেবেন না। তার দাবি ছিল, আমরা হারিনি, আমাদের অনৈতিকভাবে হারানো হয়েছে।

সেই বৈঠকেই নিজেকে ‘ফ্রি বার্ড’ বলেও মন্তব্য করেছিলেন তৃণমূল নেত্রী। কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলে তিনি বলেন, লড়াই বিজেপির সঙ্গে হয়নি, নির্বাচন কমিশনের সঙ্গে হয়েছে।

এই ইস্যু ঘিরে রাজনৈতিক মহলে কম বিতর্ক হয়নি। যদিও সাংবিধানিক নিয়ম মেনেই বৃহস্পতিবার রাজ্যপাল বিধানসভা ভেঙে দেন। এরপর শনিবার কলকাতার বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা।

শুভেন্দুর শপথ গ্রহণের কিছুক্ষণের মধ্যেই নজরে আসে মমতার সোশ্যাল মিডিয়া পরিচিতির এই পরিবর্তন। তবে সেখানে কোথাও ‘এক্স সিএম’ বা ‘সাবেক মুখ্যমন্ত্রী’ শব্দ ব্যবহার করেননি তিনি। বরং নিজেকে তিন বারের মুখ্যমন্ত্রী হিসেবেই তুলে ধরেছেন নিজেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষায় মেয়েকে অনৈতিক সুবিধা, প্রধান শিক্ষকসহ গ্রেফতার ২

ফেসবুকে পাল্টে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি!

Update Time : ০৫:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬