১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরের শুভসন্ধ্যা মোহনায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

বরগুনার তালতলীর বঙ্গোপসাগরের শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসাদুলের (১৬) লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে বঙ্গোপসাগরের মোহনা শুভসন্ধ্যার উত্তর মাথায় স্থানীয় লোকজন আসাদুলের লাশ ভাসমান দেখে পুলিশে খবর দেয়। স্থানীয় নৌপুলিশ ও তালতলী থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মো. মুসার ছেলে আসাদুলসহ সমবয়সি ৫ জন একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। পরে তারা সৈকতে নেমে ঘোরাঘুরি করে গোসলের জন্য সমুদ্রে নামেন। তবে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগরের পানি উত্তাল থাকায় আসাদুলসহ অন্যরা স্রোতে ভেসে যান। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ৪ জনকে উদ্ধার করে। তবে আসাদুলকে উদ্ধার করতে পারেনি। আসাদুল পানিতে ভেসে গিয়ে দীর্ঘসময় ধরে সমুদ্রের মাঝে মাছধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে ভাসতে থাকলেও একপর্যায়ে তিনি পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন।

পরবর্তীতে খবর পেয়ে নৌপুলিশ, তালতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ৭ থেকে ৮ ঘণ্টা সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করে। কোনোভাবেই আসাদুলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তালতলী নিদ্রা ছকিনা নৌপুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া আসাদুলের লাশ পাওয়া গেছে। লাশটি তালতলী থানায় পাঠানো হচ্ছে। স্বজনরা চাইলে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরের শুভসন্ধ্যা মোহনায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

Update Time : ১২:৪৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬