১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

  • Reporter Name
  • Update Time : ০৬:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাকিব আহমদ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই সহপাঠী গুরুতর আহত হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব আহমদ উপজেলার জাফলং নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে।

আহতরা হলো, জাফলং ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমানের ছেলে রায়হান আহমেদ ওরফে রাহুল ও লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয়। তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তারা তিনজনই স্থানীয় আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং একে অপরের সহপাঠী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চলমান পরীক্ষা শেষ করে তিন বন্ধু মিলে একটি পালসার মোটরসাইকেল নিয়ে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। এক পর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

Update Time : ০৬:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬