০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

বাগেরহাট জেলা সদর ও মোংলায় পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের সৈয়দ সুজা মিয়ার ছেলে সৈয়দ জিন্নাহ কবির (২৭), কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফুলতলী গ্রামের মোজাম্মেল হক ভূইয়ার মেয়ে শারমিন আক্তার (২০) এবং মোংলা পৌরসভার রাতারাতি কলোনির লুৎফর কাজীর স্ত্রী হাসিনা বেগম (৫০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সৈয়দ জিন্নাহ কবির ও শারমিন আক্তারকে গ্রেফতার করেন। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একইদিন রাতে মোংলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোডের বড় পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও বিক্রির নগদ ৬ হাজার ৫১০ টাকাসহ হাসিনা বেগমকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৫:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬