সবুজদিন রিপোর্ট।।
পৃথিবীর ছোট ও মধুর শব্দগুলোর মধ্যে বাবা ডাকটি অন্যতম। এ শব্দটির সঙ্গেই যেন জড়িয়ে আছে ভালোবাসা, নির্ভরতা আর ভরসার ছায়া। তাই বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী উদ্যাপন করা হয় বিশ্ব বাবা দিবস।
এ হিসেবে এবারের দিবসটি উদ্যাপন করা হচ্ছে আজ রোববার (২১ জুন)। বাবা দিবসের ধারণাটি পশ্চিমা বিশ্বের হলেও দিবসটি এখন বাংলাদেশসহ প্রায় সব দেশেই উদ্যাপন করা হয়। ধারণা করা হয়, বিংশ শতাব্দীর প্রথমদিকে বাবা দিবস উদ্যাপন শুরু হয়। মায়েদের পাশাপাশি বাবারাও তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল- এটা বোঝানোর জন্যই এ দিবস উদ্যাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।
ইতিহাস থেকে জানা যায়, ১৯০৮ সালের ৫ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ার ফেয়ারমন্ট এলাকার এক গির্জায় ‘বাবা দিবস’ প্রথম উদ্যাপিত হয়। অন্যদিকে ১৯০৯ সালে ভার্জিনিয়ায়ও বাবা দিবস উদ্যাপন করা হয়। এরপর ওয়াশিংটনের সনোরা স্মার্ট ডড নামের এক নারীর উদ্যোগে ১৯১০ সালের ১৯ জুন বাবা দিবস উদ্যাপন করা হয়।

Reporter Name 