০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে বাকবিতণ্ডা, ঘুষিতে এক ব্যক্তি নিহত

  • Reporter Name
  • Update Time : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৩ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে ঘুষিতে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মনোবাবুর নৌকা ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, হানিফ মিয়া নদী পথে নৌকা দিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। চলাচলের সময় নৌকার নিচে বসতে গেলে বসার জায়গা নিয়ে হানিফ মিয়ার সঙ্গে একই গ্রামের এলেম খাঁর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এলেম খাঁর কিল-ঘুষিতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক আবদাল আহমেদ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে বাকবিতণ্ডা, ঘুষিতে এক ব্যক্তি নিহত

Update Time : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬