০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১১১ Time View

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার গোয়ালনগর গ্রামের রহিম তালুকদারের গোষ্ঠী ও কাসেমের গোষ্ঠীর লোকজনদের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহতরা হলেন— গোয়ালনগর গ্রামের আক্তার মিয়া ও হাবিবুর রহমান। এর আগে গত মঙ্গলবার (১৭ মার্চ) এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে গোয়ালনগর গ্রামের রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এ বিষয়ে জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করেন।
এরই জের ধরে মঙ্গলবার ২৪ মার্চ সকালে ফের রহিম ও কাসেমের গোষ্ঠীর লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে গিয়ে রহিম গোষ্ঠীর আক্তার মিয়া ও স্থানীয় মসজিদের ইমাম হাবিবুর রহমান নামের দুইজন নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়ায়। এতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

Update Time : ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬