০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় দুই ইউনিয়নের গ্রামবাসীদের সংঘর্ষ, আহত অর্ধশত

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

ফরিদপুরের ভাঙ্গায় বাসস্ট্যান্ড দখল ও মাদকবিরোধী কমিটিতে নাম বাদ দেওয়ার জেরে দুই ইউনিয়নের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হামিরদী ও মানিকদাহ ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ চলে।

এতে পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের জেরে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। পরে পুলিশের অতিরিক্ত বাহিনী ও বিএনপি নেতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুখুরিয়া বাসস্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে ও মাদকবিরোধী কমিটিতে এক জনের নাম অন্তর্ভুক্ত না করার জেরে এই সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বর ও হামিরদী ইউনিয়নের সিরু মোল্লার সমর্থকরা জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক টিয়ারশেল নিক্ষেপ করে। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

মিজানুর রহমান আরও বলেন, পরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় মহাসড়কের দুই পাশে হাজার হাজার যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে দুপুর পৌনে একটার দিকে বিএনপির নেতাকর্মীদের সহায়তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ৩ দিনের মেলায় কর পরিশোধে ১৫ শতাংশ ছাড়

ভাঙ্গায় দুই ইউনিয়নের গ্রামবাসীদের সংঘর্ষ, আহত অর্ধশত

Update Time : ০২:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬