০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১০৪ Time View

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
এবারই প্রথমবারের মতো আফগানিস্তান শ্রীলঙ্কাকে ঘরের মাঠে (হোম সিরিজ হিসেবে আমিরাতে) স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছিল। সূচি অনুযায়ী ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ১৩, ১৫ ও ১৭ মার্চ হওয়ার কথা ছিল। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ হওয়ার ছিল দুবাইয়ে।
তবে কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট অস্থিরতার কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে পাকিস্তান নারী দলও দক্ষিণ আফ্রিকা সফর শেষে একই কারণে ডারবানে আটকে পড়ার খবর পাওয়া গিয়েছিল।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শারজাহ বা দুবাইয়ে সিরিজ আয়োজন করা ঝুঁকিপূর্ণ, তাই খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিরিজটি কবে নাগাদ পুনরায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ডই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে আফগান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানানো হয়েছিল। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পরিবর্তন হলে বিকল্প ভেন্যু বা সূচি নিয়েও ভাবা হতে পারে বলে জানানো হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত

Update Time : ০৪:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬