০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে হাসপাতাল ও প্রাণিসম্পদ দপ্তরে এমপির হঠাৎ উপস্থিতি

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৪৯ Time View

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর হাসপাতাল ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) জাহানদার আলী জাহান।
রবিবার সকালে তিনি এসব সরকারি দপ্তর ঘুরে দেখে সেবার মান, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
প্রথমে তিনি জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে যান। সেখানে বিভিন্ন শাখা ও কক্ষ পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করছেন কি না তা তদারকি করেন। এ সময় তিনি দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে সংসদ সদস্য মাদারীপুর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান। সেখানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা সম্পর্কে জানতে চান। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, ওষুধ সরবরাহ এবং রোগীদের সেবা নিশ্চিত করতে আলোচনা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুরের সিভিল সার্জন শরিফুল আবেদীন কমল, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া স্থানীয় বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এমপি জাহানদার আলী জাহান বলেন, ‘সাধারণ মানুষ যেন সরকারি দপ্তর ও হাসপাতালে যথাযথ সেবা পায়, তা নিশ্চিত করতেই এ ধরনের পরিদর্শন করা হচ্ছে। জনগণের সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের তদারকি কার্যক্রম পরবর্তী সময়ে অব্যাহত থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

মাদারীপুরে হাসপাতাল ও প্রাণিসম্পদ দপ্তরে এমপির হঠাৎ উপস্থিতি

Update Time : ০৩:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬