০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল ইসরায়েল

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ শুভেচ্ছা জানায়।

পোস্টে ইসরায়েলে বসবাসরত মুসলিমসহ বিশ্বজুড়ে সকল মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে একটি শুভেচ্ছা কার্ড প্রকাশ করা হয়, যেখানে ইংরেজি ও আরবি ভাষায় ‘ঈদ মোবারক’ লেখা ছিল।

ফেসবুকে দেওয়া পোস্টের ক্যাপশনে মন্ত্রণালয় লিখেছে, ‘আমাদের ইসরায়েলি ও বিশ্বের সব মুসলিম বন্ধুদের ঈদুল ফিতর মোবারক।’

এতে আরও বলা হয়েছে, ‘এই উৎসব শান্তি, আনন্দ এবং আরও উজ্জ্বল দিনের জন্য যৌথ আশা নিয়ে আসুক।’

এ ধরনের বার্তা প্রতি বছর রমজান ও ঈদের সময় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়। তবে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের মধ্যে এবারেরশুভেচ্ছা বার্তাটি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল ইসরায়েল

Update Time : ০৩:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬