সবুজদিন রিপোর্ট।।
খুলনার ডুমুরিয়া উপজেলায় মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম খান নামে এক যুবকেরমৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খণিয়া ইউনিয়নের মেছাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তামিম খান উপজেলার মেছাঘোনা গ্রামের রফিকুল খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিলের ভিতরে একটি মাছের ঘেরে মোটর মেরামতের কাজে যান তামিম খান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক।
Reporter Name 























