০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : ০৬:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৩ Time View

সবুজদিন রিপোর্ট।।

যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ ঘটনায় পাঁচ যুবকের নাম উল্লেখ করে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়ার ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২২) এবং মেহেদি হাসান টুটুল (২৩)। মামলার অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৪) ও ইমন (২৩) বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন ওই প্রবাসীর স্ত্রী। এ সময় ওঁত পেতে থাকা একই গ্রামের আব্দুর রহমান ইমন ও মেহেদি হাসান টুটুলসহ ৫ জন তাকে অস্ত্রের মুখেজোরপূর্বক জিম্মি করে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে একটি নির্জন স্থানে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

পরবর্তীতে ভুক্তভোগী নারী ৫ জনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা দায়ের করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে বিশেষ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

Update Time : ০৬:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬