১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে প্রাইভেটকারে মিলল ৯০ লাখ টাকার ইয়াবা, আটক ২

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

যশোরে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকার ময়লাখানার সামনে থেকে ইয়াবার এই বড় চালানটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- যশোরের বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রনি মাহমুদ (৩৫) এবং শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৮)।

ডিএনসি যশোর সার্কেলের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গাড়িটির ড্যাশবোর্ড কেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিএনসির উপ-পরিদর্শক মদন মোহন সাহা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান

যশোরে প্রাইভেটকারে মিলল ৯০ লাখ টাকার ইয়াবা, আটক ২

Update Time : ০১:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬