০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবকদের দক্ষকর্মী হিসেবে গড়ে তুলতে না পারলে মাদকমুক্ত রাখা যাবে না : ডেপুটি স্পিকার

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, আমরা যদি শুধু বলি মাদক নেওয়া যাবে না, মাদক নেওয়া যাবে না, তা বললেই শুধু হবে না-তাদের জন্য বিকল্প কিছু ব্যবস্থা করতে হবে। তাদের জন্য বিকল্প ব্যবস্থা যতক্ষণ আমরা না দিতে পারব, ততক্ষণ পর্যন্ত আমরা যুবকের হাতকে দক্ষকর্মীর হাতে রুপান্তর করতে পারব না।

শনিবার সকালে বাগেরহাট শহরের সোনাতলায় লতিফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠান স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির (স্কিল-আইটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, স্কিল আইটির মতো প্রতিষ্ঠান গড়ে উঠবে, দেশ সমৃদ্ধ হবে। আমাদের দক্ষ যুবশক্তি যখন গড়ে উঠবে তখন মাদকের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করতে পারব। বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশনের যে সমস্ত প্রকল্প রয়েছে, সেসব প্রকল্পের শুধু সমৃদ্ধি কামনাই করছি না-সব সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির চেয়ারম্যান সাবেক সচিব মো. ফরিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপি সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম ও লতিফ ফাউন্ডেশনের চেয়ারপারসন রফিকুল ইসলাম জগলু প্রমুখ।

পরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল কৃষকদের মাঝে দুই হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন।

এছাড়াও ডেপুটি স্পিকার বাগেরহাটে আইনজীবী সমিতি, বাগেরহাট সদরের বেশরগাতি গ্রামে লতিফ মাস্টার ফাউন্ডেশন পরিচালিত মসজিদ কমপ্লেক্স, এতিমখানা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঘরেই বানান রেস্টুরেন্ট-স্টাইল ফার্মের মুরগির শর্মা

যুবকদের দক্ষকর্মী হিসেবে গড়ে তুলতে না পারলে মাদকমুক্ত রাখা যাবে না : ডেপুটি স্পিকার

Update Time : ০৮:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬