০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মিরপুরে বাসের চাপায় হেল্পার নিহত

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজধানীর মিরপুর থানার অদূরে টিএনটি অফিসের পাশের সড়কে বাসের চাপায় হাসিব (১৯) নামে এক বাস হেল্পার নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসাইন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মোহাম্মদ হোসাইন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত হাসিবের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নিকট আত্মীয়দের খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে বাসের চাপায় হেল্পার নিহত

Update Time : ০১:২৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬