ANWAR HOSEN
Mon, Aug 10, 5:16 PM (3 days ago)
to me
পুঠিয়া রাজশাহী থেকে জাহাঙ্গীর আলম |
দির্ঘ্য দিন থেকে রাজশাহীতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহে অনিয়ম.| পর্যাপ্ত বিদ্যুৎ এর সরবরাহে অনিয়মের কারনে মিল কল-কারখানাগুলো ক্ষতির মধ্যে পড়ছে ৷ বিশেষ করে রাইস মিল গুলো অধিক ক্ষতিগ্রস্থ্য হচ্ছে ৷ . রাইস মিল গুলো প্রতিদিন পর্যাপ্ত খাদ্য যেমন চাইল এবং আটা সরবরাহ করে থাকে ৷ বর্তমানে খাদ্যের সরবরাহ অনেক কমে গেছে ৷ ফলে চাউল এবং আটার মূল্য দ্রুত বৃদ্ধি পাবে বলে অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিরা মনে করছেন ৷ রাজশাহীর কয়েকটি উপজেলা বিশেষ করে পুঠিয়া উপজেলা ‘দূর্গাপুর উপজেলা এবং বাগমারা উপজেলার নাটোর পল্লি বিদ্যুৎ সমিতির অধিন সম্মানিক বিদ্যুৎ গ্রাহকগন বিদ্যুৎ সরবরাহে যথেষ্ট অনিয়ম এর তথ্য প্রদান করেছেন ৷ তারা বলেন, বিদ্যুৎ সরবরাহ ঠিক মত হচ্ছেনা ৷ দির্ঘ্য সময় ধরে বিদ্যুৎবিহীন প্রচন্ড গরমের মধ্যে থাকতে হচ্ছে ৷ স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রদের পড়া শোনার চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছো তাছাড়া অনেক বাড়িতে অসুস্থ্য রোগী আছেন ৷ বিদ্যুৎ না থাকার ফলে প্রচন্ড গরমে তাদের জীবন হুমকীর মুখে পড়ে আরও অসুস্থ্য পড়ছেন ৷ বিদ্যুৎ সরবরাহ নিয়ে কথা উঠলে সাধারণ জনগন চরম ভোগান্তিতে পড়েছেন বলেন ৷ . রিকসা ভেন গাড়ি.. এবং অটো গাড়ির চালক গন ক্ষোভ প্রকাশ করে বলেন ‘আমরা দির্ঘ্য দিন থেকে আমাদের এই গাড়ি সঠিক মত পুরো চাজ করতে পারছিনা ৷ পুরো চার্জ করতে না পারার ফলে আমরা আমাদের গাড়ি ঠিক মত চালাতে পারছিনা ৷ সংসার চলার মত আয হচ্ছেনা ৷ সংসারে অভাব অনটন লেগেই আছে ৷ ঋণ কিস্তি আছে ৷ সেটাও ঠিকমত শোধ করতে পারছিনা ৷ ফলে প্রতিদিন ঋণগ্রস্থ্য হয়ে পড়ছি ৷ বিদ্যুৎ নিয়ে আরও গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে ৷ নাটোর পল্লি বিদ্যুৎ সমিতির অধিন সম্মানিত গ্রাহকগন তাদের বিদ্যুৎ বিলে অতিরিক্ত বিল আসছে বলেন ৷ পূর্বের তুলনায বর্তমানে কয়েক গুন বিদ্যুৎ বিদ্যুৎ বিল আসছে বলে তারা দুঃখ প্রকাশ করেছেন ৷ তারা বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কথা বলেও তারা কোনো সমাধান পাননি৷ রাজশাহীতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ কবে নাগাদ হবে এ বিষযে জানার আগ্রহ অসংখ্য ব্যক্তিদের ৷ রাজশাহী জেলা নাটোর পল্লি বিদ্যুৎ সমিতির অধিন পুঠি য়া উপজেলা, দূর্গাপুর উপজেলা এবং বাগমারা উপজেলার সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগন এবং ভেন গাড়ি অটোবিক্সা এবং অটো চালক দের সাথে সাক্ষাৎ হলে তারা সকলে বিদ্যুৎ সরবরাহে অন:মের তথ্য প্রকাশ করেন ৷ পুঠয়া উপজেলার সাধারন জনগন বিদ্যুৎ সরবরাহে যথেষ্ট অনিয়মের তথ্য স্বীকার করেন ৷ নাটোর পল্লি বিদ্যুৎ সমিতির অধিন সম্মানিত গ্রাহকগন জরুরী পর্যাপ্ত বিদ্যুৎ সবররাহ আশা করেন ৷
Reporter Name 

















