১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫ Time View

বিনোদন ডেস্ক

দক্ষিণী মেগাস্টার প্রভাসের আসন্ন চলচ্চিত্র ‘ফৌজি’-এর শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে জনপ্রিয় ভারতীয় অভিনেতা রাজেশ শর্মা গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এবার নড়েচড়ে বসেছে অল ইন্ডিয়ান সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ঘটা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর অভিনেতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। একইসঙ্গে শুটিং সেটে কলাকুশলীদের স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

সিনেমার সঙ্গে যুক্ত কর্মীদের এই শীর্ষ সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তার স্বাক্ষরিত ওই বিবৃতিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির হস্তক্ষেপ কামনা করে একটি স্বচ্ছ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের জোরালো আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় প্রযোজক বা প্রযোজনা সংস্থার কোনো ধরনের গাফিলতি কিংবা নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছে সংগঠনটি।

বিবৃতিতে রাজেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু জরুরি ও বিতর্কিত প্রশ্ন তোলা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, শুটিং চলাকালীন যদি অভিনেতার শারীরিক অবস্থার এতখানি অবনতি হয়েই থাকে, তবে প্রযোজনা সংস্থা তাকে হায়দরাবাদের কোনো বড় হাসপাতালে তৎক্ষণাৎ ভর্তি না করিয়ে কেন কলকাতায় চলে যাওয়ার সুযোগ দিল? সেটে কি পর্যাপ্ত জরুরি চিকিৎসাব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসার কোনো কিট ছিল না? এ ছাড়া সেটের পরিবেশ কতটা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ ছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সাফ জানিয়েছে, সিনেমার বাজেট বা তারকার পরিধি যতই বড় হোক না কেন, কোনো শিল্পী বা কলাকুশলীর জীবন ও সুরক্ষার চেয়ে সিনেমা বড় হতে পারে না। সংগঠনের দাবি, শুটিং সেটে স্বাস্থ্যবিধি ও জরুরি চিকিৎসার অভাব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠছে, কিন্তু কাজ হারানোর ভয়ে সাধারণ কর্মীরা মুখ খুলতে পারেন না। এই প্রেক্ষাপটে রাজেশ শর্মার চিকিৎসার সমস্ত খরচ প্রযোজনা সংস্থাকে বহন করার দাবি জানানোর পাশাপাশি তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত উন্নত চিকিৎসা নিশ্চিত করারও তাগিদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিষাক্ত পোকার কামড়ে তীব্র ইনফেকশন নিয়ে প্রবীণ এই অভিনেতা বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অবসরের গুঞ্জনের মাঝেই রহস্যময় বার্তা পর্তুগিজ মহাতারকার

শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা

Update Time : ১২:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬