০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবার জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য নিশ্চিত করতে হবে: টিসিবি চেয়ারম্যান

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১৭২ Time View

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ বলেছেন, ব্যবসা নয়—জনসেবা টিসিবির মূল লক্ষ্য। টিসিবির পণ্য সবার জন্য। ব্যবসার পরিবর্তে মানবসেবা নিশ্চিত করা এবং সবার জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করতে হবে।
শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসক সভাকক্ষে জেলা প্রশাসন ও টিসিবি ক্যাম্প অফিসের আয়োজনে জেলার টিসিবি ডিলারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বগুড়ার অবস্থান ভালো। তবে কিছু জায়গায় ডিলারের সংখ্যা কম আছে। এটা আগামী জুন-জুলাই পর্যন্ত থাকবে। আগামী মাসের মধ্যেই সারাদেশে নতুন ডিলার নিয়োগের বিষয়ে সার্কুলার দেওয়া হবে। এছাড়া নতুন পণ্য আপনারা এ মাসে না পেলেও আগামী মাসে পাবেন। এটা সবচেয়ে জরুরি। এসব পণ্য ভোক্তারা কিনবেন অনেক কমমূল্যে।
রাইস ব্রান তেলের কথা উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ বলেন, রাইস ব্রান তেল এটি সম্প দেশীয় পণ্য। চালের তুষ থেকে উৎপাদিত একটি স্বাস্থ্যকর ভোজ্য তেল। এটি অনেক ভালোমানের তেল। যা স্বাস্থ্যের জন্য ভালো। রাইস ব্রানের পাশাপাশি ক্যানোলা তেল যুক্ত করা হচ্ছে। এটির পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা রয়েছে।
তিনি বলেন, কয়েকটি জেলার মধ্যে ট্রাক সেল নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি বগুড়ায়। ভালো টিসিবি অফিস সেটিও বগুড়া। সবচেয়ে ভালো কাজ হয়েছে এই বগুড়াতেই।
বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজাবাউল করিম, টিসিবি ক্যাম্প অফিস বগুড়ার সহকারী পরিচালক (অফিস প্রধান) সাদ্দাম হোসাইন। সভায় সরকারি কর্মকর্তাসহ জেলার বিভিন্ন এলাকার ডিলাররা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

সবার জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য নিশ্চিত করতে হবে: টিসিবি চেয়ারম্যান

Update Time : ০৫:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬