১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় স্ট্রোক করে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৮:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় লাল্টু হোসেন নামে আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত লাল্টু হোসেন (৩৫) ওই এলাকার মোটরসাইকেল মেকানিক ফজলু হোসেনের ছেলে।

স্থানীয়দের মতে তিনি খেলা দেখে হতাশ হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্ত প্রতিবেদন বা চিকিৎসকের আনুষ্ঠানিক মতামত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

স্থানীয়রা জানান, লাল্টু হোসেন আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। গতকাল রোববার রাতে ফাইনাল ম্যাচে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে পরাজয়ের পর তিনি বড় পর্দায় খেলা দেখে নিরবে বাড়ি ফিরে যান। পরে তিনি টয়লেটে যান।

কিছু সময় পর তার স্ত্রী তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী রবি বলেন, ‘আমরা একসঙ্গে খেলা দেখছিলাম। আর্জেন্টিনা গোল খাওয়ার পর লাল্টুকে খুব ভেঙে পড়তে দেখি। এমনকি তাকে কাঁদতেও দেখেছি। পরে কখন যে সে বাড়ি চলে গেছে, বুঝতে পারিনি। কিছুক্ষণ পর শুনি সে মারা গেছে।’

পরিবারের সদস্যরা জানিয়েছে, আজ সোমবার জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস সাবেরী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা

সাতক্ষীরায় স্ট্রোক করে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

Update Time : ০৮:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬