০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই

  • Reporter Name
  • Update Time : ০৩:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

নজরুল ইসলাম চৌধুরীর ছেলে নাফিজ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসার ও বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন নজরুল। এ রোগের কারণে কিছুদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি হয়ে সেখান থেকে ফিরেও এসেছিলেন তিনি। তবে সোমবার ভোরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম শহরের ওআর নিজাম রোডের বিভারলি হিল সোসাইটির বাসার সামনে নজরুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় নিজ নির্বাচনি এলাকা চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নজরুল ইসলাম চৌধুরী ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে চন্দনাইশ উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে চট্টগ্রাম-১৪ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন তিনি।

সবশেষ ২০২৪ সালের শুরুর দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর একই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের মুখে সংসদ বিলুপ্ত হলে তার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদের অবসান ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুর্গত মানুষের প্রয়োজনে সব রকম সহায়তা দিচ্ছে সরকার : জ্বালানি প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই

Update Time : ০৩:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬