সবুজদিন রিপোর্ট।।
বিজেপির রাজ্যসভা এমপি নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
বৃহস্পতিবার ১৩ই অগাস্ট বিশেষ অর্ডার জারি করে এই ঘোষণা করে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর।
চলতি বছরই ২১শে ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মাননা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
নির্দেশিকায় পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর জানিয়েছে, “এই সম্মান এমন ব্যক্তিদেরই দেওয়া হয় যিনি রাজ্য ও রাজ্যের মানুষের প্রতি অবদান রেখেছেন। এই সম্মানের মূল্য অত্যন্ত বেশি।”
“সরকারের নজরে এমন কিছু ঘটনা চোখে পড়েছে যা এই ব্যক্তির (অনন্ত মহারাজ) এই সম্মানের যোগ্যতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।”
যদিও এই নির্দেশিকায় সুভাষ চন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত কি না তা সরাসরি লেখা নেই।
সুভাষ চন্দ্র বসুকে ‘দেশদ্রোহী’ ও ‘যুদ্ধাপরাধী’ বলেছিলেন অনন্ত মহারাজ। তার পরেই সামাজিক মাধ্যমে সুভাষ চন্দ্র বসুকে নিয়ে বিতর্ক শুরু হয়।
বুধবার ১২ই অগাস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন যে সুভাষ চন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন।
নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আইন সকলের জন্যই সমান।”
১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুভাষ চন্দ্র বসুকে নিয়ে মন্তব্য করা বিজেপি এমপির ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
-
Reporter Name - Update Time : ০১:৪৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- ৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ























