১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৩১ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরের পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার আকতার হোসেনের ছেলে। আহত যুবকের নাম সামির হোসেন (২৪)। তিনি একই এলাকার বাসিন্দা। তবে বাবার নাম জানা যায়নি।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর দুই যুবক সেলফি তুলছিলেন। এ সময় পঞ্চগড় ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় আহত হন। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

Update Time : ০৫:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬