০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত যশোর

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ০ Time View

যশোর প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াপুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন আগামীকাল সোমবার।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকারী তারেক রহমানকে আজ বরণ করতে প্রস্তুত যশোর।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী তিনি আগামীকাল সকাল সোয়া ১০টায় যশোরে পৌঁছাবেন তারেক রহমান। যশোরে তার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ১১টায় জেলার শার্শা উপজেলার উলাসী ইউনিয়নে জিয়া খাল নামে পরিচিত উলাসী খাল পুনঃখনন উদ্বোধন, ১১টা ৪৫ মিনিটে খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগদান, দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন এবং বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান।

এদিকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে তার কাছে যশোরবাসীর কিছু প্রত্যাশার কথা জানা গেছে।

তাদের বক্তব্যমতে, গণবিক্ষোভে ভারতে পালিয়ে যাওয়া এবং সেখানে অবস্থানকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোপূর্বে দুই দফা যশোরের জনসভায় যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি কর্পোরেশনের ঘোষণা দেবেন বলে প্রত্যাশা তাদের।
এছাড়া যশোর বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর, যশোরের দুঃখ ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধান, যশোরে একটি সংস্কৃতি ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, যশোর-চৌগাছা সড়ককে ৪ লেনে উন্নীতকরণ, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়ন, জলাবদ্ধতা দূরীকরণে সকল খালের নেট পাটা ও বেড়ি অপসারণ করে পানি নিষ্কাশনের পরিবেশ তৈরির নির্দেশনা, নদী দখল করে নির্মিত বহুতল বিশিষ্ট বড়বড় ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে নদী অবমুক্তকরণের নির্দেশনা, চৌগাছায় ১৫৭ একর জমিতে শহীদ জিয়ার হাতে গড়া বর্তমানে সমস্যায় জর্জরিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তুলা গবেষণা ও বীজবর্ধন খামারের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন যশোরের মানুষ।

যশোর জেলা বিএনপি সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি সফল করতে দলীয়ভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় যশোর ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষ সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।’

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিৎ করা হয়েছে।’

এদিকে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানিয়েছেন, সরকার প্রধান তারেক রহমানের যশোরের প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সোমবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত যশোর

Update Time : ০২:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬