০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী নিখোঁজের জিডি, পরে নিজেই দেখালেন পুঁতে রাখা মরদেহ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির উঠানের প্রায় ১০ ফুট গভীরে মাটিচাপা দেওয়ার অভিযোগে স্বামী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে গৃহবধূ জায়েদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত জাহেদা বেগমের (৩৮) স্বামী আলমগীর হোসেন হত্যার পর ঘটনাটি আড়াল করতে স্ত্রী নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় যান। তবে তার অসংলগ্ন বক্তব্য ও সন্দেহজনক আচরণে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে একপর্যায়ে তিনি হত্যার কথা স্বীকার করেন।

আজ সোমবার দুপুরে রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান এলাকায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের উপস্থিতিতে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে প্রায় চার ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। এ সময় বাড়ির আঙিনার সিসি ঢালাই ভেঙে প্রায় ১০ ফুট গভীর মাটি খুঁড়ে বালির বস্তা দিয়ে চাপা দেওয়া অবস্থায় জায়েদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই আলমগীর রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে দাবি করেন, তার স্ত্রী কাউকে কিছু না জানিয়ে সৌদি আরব চলে গেছেন। তবে ঘটনার তদন্তে অসঙ্গতি ধরা পড়লে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন এবং মরদেহ যেখানে পুঁতে রাখা হয়েছিল সেই স্থান দেখিয়ে দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্ত্রী নিখোঁজের জিডি, পরে নিজেই দেখালেন পুঁতে রাখা মরদেহ

Update Time : ০৬:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬