০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত আফগানিস্তানে

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে আজ (শনিবার, ২৭ জুন) সন্ধ্যায় ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের পাশাপাশি উত্তর ভারতের বিভিন্ন এলাকাও এই ভূমিকম্পে কেঁপে ওঠে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে। আফগানিস্তানে এই ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী কম্পনের ফলে উত্তর ভারতের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। বিশেষ করে হিন্দু কুশ অঞ্চল ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রেড ক্রসের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এছাড়া হেরাতসহ দেশটির বিভিন্ন অংশের ওপর দিয়ে প্রধান ফল্ট লাইনগুলো চলে যাওয়ায় সেখানে মাঝারি ও শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত আফগানিস্তানে

Update Time : ০৯:০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬