১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

  • Reporter Name
  • Update Time : ০৪:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১০০ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজধানীর বাড্ডায় একটি পুরোনো সীমানাদেয়াল ধসে দুই কন্যাশিশু নিহত হয়েছে। নিহত শিশুদের নাম আয়েশা মনি (১২) ও নুসরাত (৫)।
বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশার বাবা মো. ইকবাল জানান, সকালে আয়েশা ও নুসরাত বাসার পাশে খেলছিল। এ সময় পাশের একটি নির্মাণাধীন বাড়ির পুরোনো সীমানাদেয়াল হঠাৎ ধসে পড়ে তাদের ওপর। এতে দুজনই দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বেলা পৌনে একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুই শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত আয়েশা মনি কুমিল্লার বরুড়া উপজেলার ইয়াফেদি গ্রামের রংমিস্ত্রি মো. ইকবালের মেয়ে। তারা পরিবারসহ উত্তর বাড্ডা পূর্বাঞ্চল এলাকায় বসবাস করত। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে আয়েশা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
অপরদিকে নিহত নুসরাত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মালোয়াদি গ্রামের রডমিস্ত্রি মো. শরিফের মেয়ে। সে পরিবারসহ উত্তর বাড্ডা পূর্বাঞ্চলে আয়েশাদের বাসায় ভাড়া থাকত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

Update Time : ০৪:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬