০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
খালেদার গাড়িবহরে হামলা

‎ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলুর জামিন বাতিল

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন বাতিল করেছেন আদালত।‎

‎সময় মতো জামিননামা দাখিল না করায় আজ সোমবার ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান এ আদেশ দিয়েছেন।

‎‎গতকাল রোববারই জামিন মঞ্জুর করেছিলেন একই আদালত। আদালত জামিন দেওয়ার পর আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরপরই জামিন দেওয়ার একদিন পরই তা বাতিল করলেন আদালত।

‎‎তবে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন জানান, রোববার আসামির জামিনের আদেশ হলেও আসামিপক্ষ সময় মতো আদালতে জামিননামা দাখিল করেনি। তাই জামিননামা গ্রহণ না করে আদালত বাতিল করেছেন।

‎‎এর আগে রোববার এক হাজার টাকা মুচলেকায় আসামি লাভলুর জামিন মঞ্জুর করেছিল একই আদালত।

‎‎মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির।

‎এ ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

‎গত ৫ এপ্রিল খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় লাভলুকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। ছাত্রজীবনে তিনি মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।

‎মামলার বিবরণ থেকে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে বের হন। বিকেল সাড়ে ৫ টার শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। গাড়ি ভাঙচুর করে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খালেদার গাড়িবহরে হামলা

‎ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলুর জামিন বাতিল

Update Time : ০৭:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬