১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
আবু সাঈদ হত্যা

১০ বছরের সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি হাসিবুরকে ট্রাইব্যুনালে হাজির

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৬ Time View

সবুজদিন ডেস্ক।।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এর আগে শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হাজির করা হবে। এরপর তাকে কারাগারে পাঠানোর আবেদন জানাবে প্রসিকিউশন পক্ষ।

গত ৯ এপ্রিল শহিদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। রাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করা এই মামলায় প্রধান আসামি হিসেবে সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসায় হাসিবুর রশিদের অবস্থানের খবর পেয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং আজ দুপুরে ট্রাইব্যুনালে সোপর্দ করে।

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার এই হত্যাকাণ্ড তৎকালীন ছাত্র-জনতার আন্দোলনকে দেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপ দিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা

১০ বছরের সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি হাসিবুরকে ট্রাইব্যুনালে হাজির

Update Time : ০১:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬