সবুজদিন রিপোর্ট।।
চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লাশ ৬ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবেশী আবীর আলীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
এর আগে ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াছ মুন্সী বাড়ির বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সি মেয়ে আলিনা ইসলাম আয়াতকে হত্যা করা হয়। পরে তার লাশ ৬ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়।
ওই সময়ে এ হত্যাকাণ্ড সারা দেশে আলোচনার জন্ম দেয়। পরে আলোচনায় আসে প্রতিবেশী আবীর আলীর নাম।
Reporter Name 





















